1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সেই নাফিজকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের আবেগঘন পোস্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ফার্মগেটে পুলিশের গুলিতে নিহত কলেজছাত্র গোলাম নাফিজকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে ফেসবুকে পোস্ট দেন তিনি।

তিনি লেখেন, ‘টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে’—নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ। সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিজ। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।

‘নাফিজদের আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিজের মতো হাজারো শহিদ অকপটে বুলেট নিয়েছে বুকে, তা বাস্তবায়ন হবেই। ৪ আগস্ট, ফার্মগেটে পুলিশের গুলিতে শহিদ হয় নাফিজ।’ যোগ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হন গোলাম নাফিজ। পুলিশ যখন তাকে রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো সে রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল।

পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের বাধার পরও দৈনিক মানবজমিন পত্রিকার ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলতে থাকা নাফিজের কয়েকটি ছবি তুলতে পেরেছিলেন। ৪ আগস্ট দিবাগত রাত ১২টার পর পত্রিকাটির প্রথম পাতায় ছাপা নাফিজের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেই ছবি দেখেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নাফিজের মা-বাবা সন্তানের খোঁজ পান। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে পাস করে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com