1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনগণকে শান্ত থাকার আহ্বান ইসলামী ঐক্যজোটের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর বর্তমান রাজনৈতিক সংকটের মধ্যেই পার্শ্ববর্তী দেশের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশর ওপর বন্যা চাপিয়ে দিয়েছে। যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের জরুরি সভায় বক্তারা এসব কথা বলেছেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে সোমবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ হাফেজ্জি হুজুর (র.) মাদরাসা ও খানকা শরীফে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আবু জাফর কাসেমী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল যেন কোনো অঘটন ঘটাতে না পারে, দেশের আপামর ছাত্র-জনতাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরও বলেন, যুগে যুগে বীর বাঙালি এবং ওলামা মাশায়েখ রক্ত দিয়ে দেশকে রক্ষা করেছেন। আমাদের সবাইকে দেশ ও স্বাধীনতা রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান তার বক্তব্যে বলেন, এদেশের মানুষ ধর্মপ্রাণ ও স্বাধীনচেতা। ইতিহাস বলে স্বাধীনচেতা মানুষকে কখনও দমিয়ে রাখা যায় না। তাই দেশি-বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশকে দমন করতে পারবে না ইনশাল্লাহ।

তিনি সব রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোকে দেশের ক্রান্তিকালে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সেই সঙ্গে বন্যায় প্লাবিত এলাকার মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য দেশের সর্বস্তরের মানুষ এবং সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী, ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম কাসেমী ও মহাসচিব আযম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com