1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এক দশক পর নিজ জেলায় যাচ্ছেন বিএনপিনেতা সালাহউদ্দিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘ এক দশক পর বুধবার (২৮ আগস্ট) নিজ জেলা কক্সবাজারে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। দুপুরে বেসরকারি একটি বিমানে তার কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানিয়ে তোরণ-ব্যানার-ফেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেয়ে ফেলেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে জেলার সাধারণ মানুষ। আমরা আশা করছি লোকে লোকারণ্য হবে কক্সবাজার শহর।

এদিকে সালাহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরে মিছিল করেছেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা বিএনপির কার্যালয় থেকে পৃথক মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয় পরিদর্শন করবেন সালাহউদ্দিন আহমেদ। সেখান থেকে সড়ক পথে যাবেন চকরিয়ায়। সেখানে দুপুর দুইটায় চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর নিজ গ্রাম পেকুয়ায় উপজেলা বিএনপি আয়োজিত আরেকটি গণসংবর্ধনায় যোগ দেবেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, এবারের সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন। এই সময়ে তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

২০১৪ সালের ১৪ জুন কক্সবাজারে রাজনৈতিক সমাবেশ শেষ করে ঢাকায় ফিরে যান সালাউদ্দিন আহমদ। ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com