1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্থায়ী হচ্ছে ওয়াসার ২৫শ আউটসোর্সিং কর্মী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠিয়েছে ঢাকা ওয়াসা।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন ২৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবকে (পাস-২) এই চিঠি দেন। এতে বলা হয়, ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে ও বিভিন্ন পদে কর্মরত অন্তত দুই হাজার ৫শ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ করা হলো।

এদিকে চিঠি দেওয়ার ১০ দিন যেতে না যেতে ফের আউটসোর্সিংয়ের নামে নিয়োগ বাণিজ্য শুরু করার অভিযোগ উঠেছে কয়েকজন সিবিএ নেতার বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের (নং-৩১৮৫) কতিপয় দুর্নীতিবাজ সিবিএ নেতা সাবেক এমডি তাসকিন এ খানের যোগসাজশে এই নিয়োগ বাণিজ্য চালাচ্ছে। এসব নিয়োগে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গত ১০ দিনে কমপক্ষে ১৫ জনের বেশি নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়ে ঢাকা ওয়াসার অন্যান্য কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, স্থায়ী হওয়ার আগে আর যদি কোনো অস্থায়ী কর্মী নিয়োগ দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এদিকে স্থানীয় সরকার বিভাগের কাছে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসায় আউটসোর্সিংয়ে যোগদানের পর অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গেছে। এ ছাড়া প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবার-পরিজন নিয়ে সামান্য বেতনে পরিবার চালাতে সক্ষম নয় বিধায় মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন।

এমতাবস্থায়, ঢাকা ওয়াসায় আউটসোর্সিং বাতিল করে কর্মরত কর্মচারীদের স্ব স্ব পদে রাজস্ব খাতে স্থানান্তর করার সিদ্ধান্তের জন্য অনুরোধ করা হলো।

স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে ঢাকা ওয়াসার কাওরান বাজার ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের মধ্যে থেকে ৫ জনকে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয়। এরমধ্যে ভবনের নিরাপত্তা দিতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেন।

পরে বিকালে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কর্মচারীরা তাদের দাবি জানিয়েছেন। আমি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মন্ত্রণালয়কে অবগত করেছি। বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com