1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাংবাদিকের প্রশ্ন শুনতেই মেজাজ হারালেন বাইডেন!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এক ব্রিটিশ সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করেছিলেন, পশ্চিমের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধের হুঁশিয়ারি প্রসঙ্গে। আর তাতেই মেজাজ হারালেন বাইডেন। বললেন, “আমি যতক্ষণ কথা বলছি আপনি চুপ করে থাকুন। ঠিক আছে?”

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বৈঠকের প্রাক্কালে প্রেস ব্রিফিংয়ে এ ঘটনা ঘটে।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট বলেছেন, যদি পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ায় হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, তার মানে তারা সরাসরি যুদ্ধে নেমে পড়েছে। আর তাহলে যুদ্ধের চরিত্রটাই বদলে যাবে। সেক্ষেত্রে বাধ্য হয়ে ‘সিদ্ধান্ত’ নিতে হবে রাশিয়াকে। তার কথা থেকে পরিষ্কার, তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি লড়াইয়ের ইঙ্গিত করেছেন। ন্যাটোর সদস্য দেশগুলো অর্থাৎ আমেরিকা ও ইউরোপের দেশগুলোর নামও উল্লেখ করেছেন তিনি।
আর এ প্রসঙ্গে প্রশ্ন শুনেই বাইডেন থামিয়ে দিলেন সাংবাদিককে। পরে তার বক্তব্য রাখা শেষ হলে তিনি বলেন, “আমি পুতিনকে নিয়ে খুব একটা ভাবি না।”

সেই সঙ্গেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতার দাবি, যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, সেভাবেই দাঁড়াবে আগামী দিনেও। তার মতে, পুতিন এই যুদ্ধ জিততে পারবেন না।

প্রসঙ্গত, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৫৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com