1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আসিয়ানে যুক্ত হতে বাংলাদেশের প্রস্তাবে মালয়েশিয়ার সমর্থন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান)-এ যোগদানের জন্য বাংলাদেশের প্রস্তাবে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক : সমৃদ্ধির দিকে যাত্রা’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

হাইকমিশনার বলেন, আসিয়ানের অধীনে ১০টি সদস্য দেশ সমমর্যাদা ধারণ করে এবং কেউ একতরফাভাবে সদস্যপদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমি বলতে পারি, একদিন বাংলাদেশের জন্য এ দরজা খুলবে।

আসিয়ান সদস্যপদ প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে হাশিম বাংলাদেশের সদস্যপদ লাভের আবেদনে মালয়েশিয়ার সমর্থনের ওপর জোর দেন।

হাইকমিশনার বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন, প্রযুক্তিগত ও শিল্প সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com