1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজশাহীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের বিলোপে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে। সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর (নস্ট্রি) উদ্বোধনী অনুষ্ঠান যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোনো অভিপ্রায় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। টিম করে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কথা শোনা হচ্ছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এটা বন্ধ করা হবে। আর শ্রমিকদের অভিযোগ নিয়ে সেল গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এ ছাড়াও আইএলও এর কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহ এবং বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশন-এর সভাপতি আরদাশীর কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আবদুর রহিম খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com