1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে একজন উপ-মহাপরিচালক ও দু’জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আনসার শাখা-১ থেকে জারি করা সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী তাদের ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক মো. ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান চট্টগ্রাম রেঞ্জে এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com