1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লাঞ্চের আগেই অলআউট বাংলাদেশ, বড় জয় ভারতের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে উড়ছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় কিছু করার প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল শান্ত বাহিনী। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে চেন্নাই টেস্টে তা ভালোভাবেই বুঝতে পেরেছে বাংলাদেশ দল। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় ভারত। এতে বাংলাদেশকে ফলোঅন করানো সুযোগ থাকলেও ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত।

এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৪ রান। জবাব দিতে নেমে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন সাকিব-শান্ত। আগের দিন শান্ত ৬০ বলে ৫১* রান এবং সাকিব ১৪ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন।

তবে চতুর্থ দিনে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। ৫২তম ওভারে অশ্বিনের বলে ক্যাচ আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৫৬ বলে ২৫ রান করেন তিনি। এদিন ইনিংস বড় করতে পারেননি লিটনও।

১০ বলে ১ মাত্র রান করে জাদেজার বলে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন শান্ত। ৬ রান করে মিরাজ আউট হলেও পিচে নিজেকে ধরে রাখতে পারেননি শান্ত। ৮২ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তাসকিন আহমেদ ৫ রানে এবং ৭ রান করে হাসান মাহমুদ আউট হলে রানে অলঅউট হয় বাংলাদেশ। এতে ২৮০ রানের বড় জয় পায় ভারত।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। তিন উইকেট নেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। এ ছাড়াও ১ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com