1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতের সঙ্গে অতীতের সরকারের নীরবতার দিন শেষ : পানিসম্পদ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারের চশমা নয়, জনগণের চশমা দিয়ে দেখতে এসেছি। ভারতের সঙ্গে অতীতের সরকারের যদি নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে সেদিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবল রাজনীতি না, কূটনীতি ও অর্থনীতি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামে নিজকালিকাপুর মুহুরী নদীর বাঁধের ভাঙা অংশ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উজানের দেশ ভারত ও ভাটির দেশ বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে আটটি অভিন্ন নদী। মোট ৫৪টি নদীর এখনো কোনো চুক্তি হয়নি। প্রতি বছরই বন্যায় আমাদের দেশের মানুষ প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। মানুষের দুর্ভোগের কথা, প্রত্যাশার কথা তাদের চাহিদা অনুযায়ী উজানের দেশগুলোর সঙ্গে কথা বলা যায়। সেটা বুঝতেই মাঠপর্যায়ে আসা। দুই দেশেরই আর কিছু না হোক মানবিক কারণে পানি ব্যবস্থাপনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জায়গায় বসতে হবে। এ বিষয়ে আমাদের দেশে রূপরেখা নির্ধারণ ও বিশেষজ্ঞ মহলে আলোচনা চলছে।

তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যা নিরসনে সরকারিভাবে মাঠপর্যায়ে কাজ শুরু করা হয়েছে। মানুষের কথা শুনতে পরিদর্শনে এসেছি। এ কথাগুলো আন্তর্জাতিক কনভেনশনে তুলে ধরা সহজ হবে। এ ছাড়া আগামীতে জাতিসংঘে বিষয়গুলো পৌঁছে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ারসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com