1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সড়কে শৃঙ্খলা ফেরাতে যে পরামর্শ পরিবেশ উপদেষ্টার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সড়কে যতক্ষণ শৃঙ্খলা না আসবে ততদিন সবাইকে নিজের গাড়ির গতি কমাতে হবে।’

মঙ্গলবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে নিজের গাড়ির গতি কমিয়ে চলাচল করতে হবে। দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে। সচেতনতা ও আইনের প্রয়োগ করে এটি বাস্তবায়ন করা হবে। আগামী সাত দিন এই সচেতনতার কাজ করা হবে।’

তিনি বলেন, ‘প্রবাসীসহ বিদেশিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশব্যাপী করা হবে। হর্ন বাজানো নিয়ন্ত্রণ বিধিতেও পরিবর্তন আনা হবে।’

এর আগে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় জানান, সাইলেন্ট জোন হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত। বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান. বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নীরব এলাকা কার্যকরে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক, স্কলাস্টিকা পয়েন্টে থাকবে বিআরটিএ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com