1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিক্ষোভে শত শত বেসামরিক মানুষের মৃত্যু, শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গণমাধ্যমের স্বাধীনতাসহ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পরিকল্পনা অনুযায়ী হয়েছে, ঘটনাক্রমে নয়।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই মন্তব্য তুলে ধরে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে শত শত মানুষ হত্যার জন্য যুক্তরাষ্ট্র কাকে দায়ী করবে?’

জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভের ওপর দমন-পীড়নের সময় যে বেসামরিক ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং দায়ী যে কারও জন্য পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার বলে আমরা মনে করি।’

সম্প্রতি ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন স্টেট কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ বলেছিলেন, পশ্চিমা দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের রক্তে রঞ্জিত পোশাক কিনবে না। যুক্তরাষ্ট্রের চালু করা শ্রম অধিকার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে আপাতত কিছু জানেন না তিনি। যেনে উত্তর দিবেন।

বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিককে হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানতে চান ওই সাংবাদিক।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশে এবং অবশ্যই সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com