1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ২০১৬ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টটির দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ফ্রান্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো। ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ।

ফ্রান্সের গোলমুখে আর্জেন্টিনা মোট ৩২টি শট করে, যার ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রান্স করে ৪৪টি শট, যার ৮টিই ছিল লক্ষ্যে। অথচ ম্যাচের প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স।

এই ম্যাচটিতে জয় তুলে নেয়ায় ফুটসাল বিশ্বকাপের ফাইনাল রূপ নিলো ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোয়’। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৬ অক্টোবর)।

গত শুক্রবার শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে তারা কাজাকিস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এবার ফ্রান্সকে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখল দলটি।

সবশেষ ২০২১ সালে আসরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। এবারও তারা শিরোপা জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে। তবে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে আলবিসেলেস্তেদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com