1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল সিপিবি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিনিধি দল।

শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিভিন্ন সংস্কারে ছয়টি কমিশন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি। একইসঙ্গে রাজনৈতিক দলসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন কবে হবে সেটার রোড ম্যাপ ঘোষণা করতে বলেছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত না করতে আমরা আহ্বান জানিয়েছি। রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা করা যাবে না।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, বিশেষ ট্রাইব্যুনালে হত্যার বিচার করতে হবে। কিন্তু এসব ট্রাইব্যুনালে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। দখলবাজদের পরিবর্তে আরেক দখলবাজ হলো। এসব ঘটনা সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই আপনারা (অন্তর্বর্তী সরকার) একটা ভালো নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, সংখ্যালঘুদের পূজা উৎসব এবং আদিবাসীদের সমস্যাগুলো সমাধানের দিকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, সব সংস্কারের দায়িত্ব এই সরকারের না। এ সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যা মানুষের মধ্যে তাকে প্রশ্নবিদ্ধ করে। সেজন্য অনেক কাজ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com