1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দূর্গাপূজায় জি বাংলা সারেগামাপা খ্যাত শুভর নতুন বাংলা গান ও’ মাঝিরে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

রাজীব দে/ঢাকা : শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নতুন একটি মৌলিক বাংলা গান প্রকাশ করছেন জিবাংলা সারেগামাপা খ্যাতনামা শিল্পী শুভ দাশ, গানের শিরোনাম ‘ও মাঝিরে’, গানটির কথা কথা ও সুর করেছেন শুভর সংগীতগুরু ওপার বাংলার কলকাতার খ্যাতনামা সংগীত পরিচালক কন্ঠশিল্পী গৌতম ঘোষাল।গানটি প্রকাশ করা হবে ৭ অক্টোবর শুভ দাশ এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

কলকাতার জননন্দিত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী গৌতম ঘোষালের কাছে দীর্ঘদিন আধুনিক গানে তালিম গ্রহণ করেন এবং যা আজ অবধি চলমান আছে।আশা করি গানটি সবার ভাল লাগবে।

সারেগামাপা সংগীত শিল্পী শুভ”র কাছে জানতে চাওয়া হলে নতুন গানটি নিয়ে শুভ বলেন একজন শিল্পীর সর্বোচ্চ পরিচয় হচ্ছে তার নিজের গান। ইদানিং কাভার গানের আধিপত্যের যুগে তো মৌলিক কাজ খুব একটা সাড়া পাচ্ছেনা তবুও শিল্পী তার নিজের গান নিয়ে খুব আশাবাদী। শুভ এর আগেও বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছে অন্য গানের পাশাপাশি মৌলিক গানও শ্রোতাদের ইতিমধ্যে বেশ মন জয় করেছে বলে উল্লেখ করেন শুভ।গান নিয়ে শুভ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বলেন এভাবে তিনি নিয়মিত নতুন গানের কাজ করে যাবেন। শুভ ইতিমধ্যে দেশে ও দেশের বাইরের বিভিন্ন শ্রোতাদের তার গান দিয়ে এই গানটিও মুগ্ধ করেছেন। আশা করি এইবার ও তার ব্যতিক্রম হবে না। বাংলা গানের জয় হোক।

শিল্পী শুভ দাশের সংগীতে হাতেখড়ি তার গর্ভধারিনী মায়ের হাত ধরে ঠিক সাত বছর বয়স থেকে।সংগীত শিল্পীর পরিবারে সদস্য ৫ জন বাবা-মা এবং তিন ভাই বোন।ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অন্যরকম ভালো লাগা শুরু তার জীবনকে শিল্পী হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

এবারের দূর্গাপূজায় তিনি ঢাকার অভিজাত এলাকায় গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন এর পূজায় গান গাইবেন বলে আশা রাখি,বাংলাদেশের কিশোরগন্জে জেলার সবচেয়ে বড় পূজায় সংগীত শিল্পী শুভ গান করবেন।

শুভর উল্লেখযোগ্য বেশ কয়েকটি গান হলো মিলন খানের লেখা ও শেখ সাদি খানের সংগীতা আয়োজনে ‘কখনোই বলব না’, রিটন অধিকারী রিন্টুর কথায় ও শফিক তুহিনের সুরে ‘যা কিছু ছিল আমারই অনুকূলে’, মানিক জসিমের কথা ও সুরে ‘বছর পরে’ ইত্যাদি।

শুভ এর আগেও বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছে। অন্য গানের পাশাপাশি মৌলিক গান ও শ্রোতাদের ইতিমধ্যে দেশবিদেশে ভক্তদের বেশমন জয় করেছে বলে উল্লেখ করেন শুভ।গান নিয়ে শুভ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বলেনএভাবে তিনি নিয়মিত নতুন গানের কাজ করে যাবেন। শুভ ইতিমধ্যে দেশে ও দেশের বাইরের শ্রোতাদের তার গান দিয়ে মুগ্ধ করেছেন। আশা করি এইবার ও তার ব্যক্তিক্রম হবে না। বাংলা গানের জয় হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com