1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ : তদন্তে ৩ উপদেষ্টার কমিটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে আহ্বায়ক করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে হবে।

বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে (বাড়াতে) পারবে। প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে আর্থিক লেনদেনের তথ্য ছাপে একটি সংবাদপত্র। গত ৩ অক্টোবর পত্রিকাটিতে ‘আমার 5C হলেই চলবে, স্যার 10C রাখব’ শিরোনামে প্রকাশিত সংবাদটিতে বলা হয়েছে— ডিসি নিয়োগে আর্থিক লেনদেনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম জড়িত। মোখলেস উর রহমান ও আলী আযমের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনের বেশকিছু তথ্যও তুলে ধরা হয় প্রতিবেদনটিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com