1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এ দেশটা যতটা মুসলমানের ঠিক ততটাই একজন হিন্দু-বৌদ্ধ- খৃষ্টানের -মির্জা ফয়সাল আমীন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন, এই দেশটা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার। এ দেশটা যতটা একজন মুসলমানের ঠিক ততটাই একজন হিন্দুর, একজন বৌদ্ধের , একজন খৃষ্টানের । এই সমঅধিকার এর প্রশ্নে একবিন্দু ছাড় নেই বলে তিনি মতামত ব্যক্ত করেন ।

তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও বিএনপি মহাসচিব আপনাদের ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারদীয় শুভেচ্ছা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি।
ফাড়াবাড়ি, স্কুল হাট, গড়েয়া, হল পাড়া, আশ্রমপাড়াসহ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের সময় মির্জা ফয়সাল এসব কথা বলেন।
এদিকে ঠাকুরগাঁওয়ে মহাঅষ্টমীর রাতে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে পূর্ণ একাত্মতা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতৃবৃন্দ।

শুক্রবার সারারাত ব্যাপী মহাঅষ্টমীতে ও শনিবার সকাল থেকেই পূজামণ্ডপগুলোর পাহাড়ায় তৎপর ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা। সংশ্লিষ্ট পূজা কমিটির প্রতিটি দুর্গাপূজার আয়োজনে অনুদান, স্বেচ্ছাসেবক ও সবকিছু দিয়ে বিএনপির এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটি ও বিএনপি-অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুরসহ জেলার সবখানে দুর্গাপূজার সময় তৎপর দেখা গেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com