1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে: রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাসের বেশি হয়ে গেছে। আমরা মনে করি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল, ডেঙ্গু প্রতিরোধে আরও সক্রিয় হওয়া। ডেঙ্গু পুরনো একটি রোগ। আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি গণভিত্তিক দল। আমরা সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত আমাদের সচেতনতা ও সেবামূলক কার্যক্রম চলবে। ওয়েবসাইট ও হটলাইনে যোগাযোগ করলে রক্তের ব্যবস্থা করা হবে।

সরকারের কাছে আবেদন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আপনারা মানুষের জীবন বাঁচাতে বড় উদ্যোগ নেন। আমরা তো ক্ষমতায় নেই যে প্রশাসন দিয়ে কাজ করাব, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দেবো।

তিনি বলেন, আমরা কয়টা ফ্লাইওভার করলাম, তাতে মানুষের জীবন বাঁচবে না। মানুষের মধ্যে হতাশা তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com