1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জিজ্ঞাসাবাদের আদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতের বাইরে এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে, আওয়ামী আমলের বিচারকদের অপসারণ দাবি করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার বিকেলে বাদীপক্ষের রিমান্ডের আবেদনে রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন ঠাকুরগাঁও আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
এর আগে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ২৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করে পুলিশ। এ আদেশের তীব্র প্রতিবাদ জানান বিএনপি ও  বাদীপক্ষের আইনজীবীরা। তাদের পক্ষে ঠাকুরগাঁও  আইনজীবী সমিতির সভাপতি এড জয়নাল আবেদিন জয় ও সাধারণ সম্পাদক এড ইন্তাজুল ইসলাম অভিযোগ করেন , আদালতে এখনও বিচারক হিসেবে নিয়োজিত আছেন পতিত আওয়ামী স্বৈরাচারের দোসররা। গত ১৬ বছর ধরে  অসুস্থ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিনা দোষে রিমান্ডে নেয়া হয়েছে, বিএনপি মহাসচিবের পর্যন্ত রিমান্ড আবেদন গ্রহণ করা হয়েছে। অথচ আজ আমরা এই খুনি, ভোটচোর, চাঁদাবাজ ও ভূমিদস্যুর রিমান্ডের আবেদন করেও রিমান্ড পেলাম না। রিমান্ড না দিয়ে পুড়িয়ে হত্যার আসামির জন্য দেয়া হচ্ছে  জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। এজন্য ক্ষোভ প্রকাশ করে তারা দাবি করেন , অবিলম্বে আওয়ামী আমলের এইসব বিচারককে বরখাস্ত করতে হবে। অন্যথায় আইনজীবীরা আদালত বর্জনসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
এদিকে মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জানান, সাবেক এমপির এলাকায় ৭০ একর জমি ক্রয় করলে মামলার আসামিরা ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্ধশতাধিক একর জমি দখল করে নেন। শুধু তাই নয়, পরবর্তীতে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। এই মামলায় দুই এমপিসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ৪টি মামলা হয়েছে।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com