1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গত দেড় দশক ধরে পাচার হওয়া টাকা কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে।

তিনি বলেন, পাচারের অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরও আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি।

অর্থ ফেরাতে কমিশন গঠনের বিষয়ে সালেহ উদ্দিন বলেন, কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে। এখন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, বাজারে স্বস্তি ফেরাতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে। সবজির বাজারেও স্বস্তি আসবে। ধীরে ধীরে সবগুলোতে স্বস্তি আসবে।

উল্লেখ্য, পাচারের টাকা ফেরত আনতে গঠিত টাস্কফোর্স গত ২৯ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে।

এর আগে, ২০২২ সালের ৫ মে এ সংক্রান্ত টাস্কফোর্স গঠন করে সরকার। পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এটি পুনর্গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com