1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজনৈতিক নয়, শৃঙ্খলাভঙ্গের দায়েই প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলাভঙ্গের দায়েই অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এর পেছনে রাজনৈতিক কিংবা অন্য কোনো উদ্দেশ্য নেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

প্রশিক্ষণরত ওই এসআইদের অব্যাহতি দেওয়ার পেছনে রাজনৈতিক কোনও কারণ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে রাজনৈতিক কোনো কারণ নেই। একাডেমি শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বাদ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে কোনো ছাড়ের সুযোগ নেই।

তারা কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে, এমন প্রশ্নে লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কে কীভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে সেটি একাডেমি সঠিক বলতে পারবে। কারণ, শৃঙ্খলাভঙ্গের সংজ্ঞা তো অনেক বড়। এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখন প্রশ্ন উঠতে পারে এই সংখ্যা আমরা কীভাবে পূরণ করবো? এরও সমাধান আছে। আমরা নতুন বিজ্ঞপ্তি দিয়েছি এসআই নেওয়ার। সেখান থেকে নিয়ে ঘাটতি পূরণ করা হবে।

এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ প্রশিক্ষণার্থী এসআইয়ের মধ্য থেকে ২৫২ জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। চলতি বছরের ৪ নভেম্বর এই ট্রেনিং শেষ হওয়ার কথা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com