1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ: আ.লীগের দুই নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : রাজধানীর মেরাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

তারা হলো- খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন (৫৪) ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেন (৫০)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকালে আনুমানিক সাড়ে ৪টায় মেরাদিয়া বাজারের পশ্চিম পাশে শুকুর আলীর গার্মেন্টস মোড়ে অসংখ্য ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল। ভিকটিম মো. আহাদুল ইসলামও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল।

এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম আহাদুল বাম পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. বাকের (৫২) বাদী হয়ে ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাত দেড়টায় মেরাদিয়া এলাকা থেকে এজাহারনামীয় খিলগাঁও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. হাজী জাবেদ হোসেন ও শ্রমিক লীগের সদস্য মো. তাহের হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com