1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

*দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা, প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়* –– উপদেষ্টা আসিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

মঙ্গল নিউজ বিডি প্রতিনিধি: যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তবে সেই ব্যবসাপ্রতিষ্ঠানকে সচল রাখার ব্যবস্থা সরকার করবে। তিনি বলেন, প্রতিষ্ঠানের সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। আর এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাত নেই।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আসিফ এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোর সঙ্গে ৭০ হাজার কর্মকর্তা-কর্মচারীর জীবন জড়িত। তার মানে, ৭০ হাজারটি পরিবারের জীবন সেখানে জড়িত। তো সেই প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য সরকার সাহায্য করছে; তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি অপরাধ করেছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ব্যবহার করে এবং সরকারের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে অর্থ পাচার করেছেন; তাঁদের আমরা ট্রায়ালের আওতায় নিয়ে আসব।

কিন্তু ব্যবসাপ্রতিষ্ঠানকে সক্রিয় রাখার জন্যে সরকার সহযোগিতা করছে।’ তরুণেরা যদি কৃষক, তথা উৎপাদকের কাছ থেকে পণ্য এনে সরাসরি ভোক্তাদের কাছে তুলে দিতে চান, সে ক্ষেত্রে সরকার তাঁদের প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলে জানান এই উপদেষ্টা। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার আইন সংস্কারের প্রক্রিয়ায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com