1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যেভাবে ৭ শিক্ষার্থীর ওপর উঠে গেল প্রাইভেটকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় ৭ শিক্ষার্থীকে চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে কিছু শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। হটাৎ পেছন থেকে একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী ওই গাড়ির নিচে পড়ে। এরপর স্থানীয়রা আহত অবস্থায় শিক্ষার্থীদের উদ্ধার করেন

এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানাতে পেরেছেন। ভিডিওটিও দেখেছি। এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছে, অন্য দুই জনের পা ভেঙে গেছে। বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ‘আমরা প্রাইভেটকারটি আটক করেছি। প্রাইভেটকারটি মালিক মোস্তাফিজুর রহমান এটি চালাচ্ছিলেন। আমরা তাকে আটক করেছি। সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চালক।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com