1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আপনাকে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না: ট্রাম্পকে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনাকে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ৫ নভেম্বর নির্বাচন নিয়ে চিন্তা করেন। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে চিন্তা করবে। এসময় বাংলাদেশ নিয়ে কথা বলে হিন্দু কিছু ভোট নিজের বাক্সে নেওয়ার পরিকল্পনা বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ জেড এম জাহিদ হোসেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুততম সময়ে ফিরিয়ে দিন। সেটা প্রলম্বিত করলে মহাসংকটের মধ্যে পড়বেন। জনগণের চোখের ভাষা বুঝতে হবে। জনগণ কী চায়, তা না বুঝে চললে হবে না। জনগণের বিষয়টি মাথায় নিয়েই এগোতে হবে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি আপনাদের সহযোগিতা করবো কিন্তু অনির্দিষ্টকালের জন্য নয়। কোনো অজুহাতে কোনো প্রক্রিয়াকে প্রলম্বিত করার চেষ্টা করা হলে জনগণ তা সহ্য করবে না।’

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com