1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সজীব গ্রুপের এমডিসহ ৮ জনের চার দিনের রিমান্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনার মামলায় গ্রেফতার সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেমসহ আটজনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকালে পুলিশ গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করে। এময় আদালতের বিচারক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জায়েদুল আলম।

এদিকে এই ঘটনায় কারখানা মালিক এমএ হাশেমসহ ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বাদী হয়েছেন রুপগঞ্জ থানাধীন ভুলতা ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির উদ্দিন মজুমদার। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫/২০ জনকে।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডস লিমিটেড কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে পুলিশ।

মামলার পরপরই হাসেম, তার চার ছেলে হাসিব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীমকে গ্রেফতার করা হয়।

এছাড়া সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, হাসেম ফুড লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ ও এডমিন প্রধান সালাউদ্দিন গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com