1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কাপ্তাই লেক পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে — উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি: কাপ্তাই লেক দেশীয় প্রজাতি মাছের এক বৈচিত্র্যময় জলভাণ্ডার উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, কাপ্তাই লেকে সকল প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণালব্ধ পদ্ধতিতে মৎস্য চাষ করা হবে। এছাড়া কাপ্তাই লেকে অধিক মৎস্য চাষ, আহরণ ও বিপণনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটানো হবে।

আজ রাঙ্গামাটির মগবান ইউনিয়নে কাপ্তাই হ্রদের বর্তমান চিত্র সরেজমিন পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা আরো বলেন, কাপ্তাই লেকের জলজ পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ও ইকো ট্যুরিজমের ব্যাঘাত না ঘটিয়ে মাছ চাষ করতে হবে। উপদেষ্টা আরো বলেন, হ্রদে পর্যাপ্ত পানি থাকার মৌসুমই হলো মাছ চাষের জন্য উপযোগী সময়।

এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com