1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কপ-২৯ সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে যোগ দিয়ে এখন পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেসিরোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এদিন কপ-২৯ শীর্ষ সম্মেলনের মূল পর্বে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ ইভেন্টে বক্তব্য রাখবেন ড. ইউনূস।

আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, এই সফরে অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ ক্ষেত্রে নিজেদের দাবিদাওয়া কী, সেসব বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ড. ইউনূস।

এর আগে, জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানকার একটি হোটেলে আয়োজিত সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধিদলকে তিনি বলেন, আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলো কপ-২৯ এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর সরকারের প্রধান উপদেষ্টা এটি দ্বিতীয় বিদেশ সফর ড. ইউনূসের। এর আগে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফর করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com