1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একদিকে যুবলীগ ছাত্রলীগ, আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই।

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ইতিহাস বিকৃতি করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এসব করে প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। নিজেদের জন্য, দেশকে রক্ষার জন্য নির্বাচন চায় বিএনপি। অনেকেই এটা চায় না।

ছাত্রদের সঙ্গে বিএনপির সমস্যা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নতুন সূর্য ওঠেছে, তরুণদের সামনে এগিয়ে দিতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com