1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কুমিল্লায় পেট্রল পাম্পে আগুন, পুড়েছে ৫টি বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

রোববার (১১ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার এলাকায় অবস্থিত ‘নিমসার ফিলিং স্টেশনে’ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম সাংবাদিকদের জানান, লকডাউনে চলাচল বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা হয়েছিলো। রোববার বিকেল ৪টার দিকে হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। এ সময় পাশের বাসগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দফতরের ২টি ও চান্দিনার ২টি ইউনিট ঘটনাস্থলে আসে।

এ প্রসঙ্গে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো.শরফুদ্দীন জানান, আমাদের ৪টি ইউনিটের ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com