1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশ নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ নিয়ে এখন চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সময়ে আমাদেরকে (বাংলাদেশ) নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। ফলে আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি-শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।

এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই মন্তব্য করে জামায়ত আমির বলেন, ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মন সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।

ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বিন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন তা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহ প্রমুখ।

দিনব্যাপী প্রীতি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শহীদ পরিবার ও আহত, পঙ্গুত্ববরণকারীরা বক্তব্য দেন। প্রীতি সমাবেশে ৭ শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com