1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দুদক-বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল : আইন উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। আমরা দেখলাম এক বেহায়া প্রধানমন্ত্রীর (শেখ হাসিনার) পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।’

আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু বিচার হয়নি। বিচার কার হতো, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছেন। প্রক্রিয়াগত ভুলের জন্য। একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করেনি। আত্মসাৎ করা মানে ভোগ করা। কেউ তা করেছিল? তিন কোটি টাকা ব্যাংকে ছিল ৬ কোটি টাকা হয়েছে। ওই টাকা কেউ স্পর্শ করেনি, সেই জন্য এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়ে দিয়েছে। এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে তাকে জেল দিয়েছে।’

তিনি বলেন, ‘আর সেই চোর প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) যার পুরো পরিবার ছিল চোর। সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, তখন কোনো আওয়ামী লীগের নেতার সঙ্গে দেখা হলে বলতো- আপা তো কিছু করতে পারেন না ওনার ছোট বোনের জন্য। বোনের প্রতি কী মায়া! বোনের জন্য কিছু করতে পারেন না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com