1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিজয় দিবসে জয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরাও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ৫৪তম বিজয় দিবসে সকাল সকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একটি সুখের বাতাবরণ তৈরি করেছিলো সেই সুদুর কারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। এবার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলেন।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ১৭ ওভারে থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা থেমে যায় তাদের এবং ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com