1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোকসজ্জা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।

১৬ ডিসেম্বর সকাল ৯:০০ ঘটিকায় কর্মকর্তাদের নিয়ে ঢাকার মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় অধিদপ্তরের পরিচালকবৃন্দ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১:০০টা থেকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স বনাম ঢাকা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা বিভাগ জয় লাভ করে। দেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনে সকল সদস্যের জন্য বড়খানার আয়োজন করা হয়। জোহর নামাজ শেষে ফায়ার সার্ভিসের সকল মসজিদে দোয়া আয়োজনের মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি সমাপ্ত হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারা দেশের সকল বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনসমূহে আলোকসজ্জা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয়, জেলা অফিসসমূহ ও সকল ফায়ার স্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিনিরাপত্তার জন্য গাড়ি-পাম্প ও জনবল মোতায়েন করা হয়। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com