1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পটুয়াখালী জেল গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর জেলা গলাচিপায় ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটক নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, “এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে। “

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com