1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

*অপো বাংলাদেশে’র ‘কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড’ অর্জন*

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ড অপো’কে ‘কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে সম্মানিত করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল দীপ্ত টিভি। এই পুরস্কার গ্রাহক সন্তুষ্টির প্রতি অপো’র বিশেষ প্রতিশ্রুতি ও তাদের অধিকার সুরক্ষায় প্রতিষ্ঠানটির নিরন্তর প্রচেষ্টার একটি স্বীকৃতি।

২০১৪ সালে কার্যক্রম শুরু করার পর থেকে অপো গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে অপো’র আফটার-সেলস্‌ সার্ভিস। প্রতিষ্ঠানটি গ্রাহকদের প্রত্যাশার মাত্রা উপলব্ধি করে তা ছাড়িয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। অপো চালু করেছে ’’সার্ভিস সেন্টার ৩.০’, যা ডিভাইস মেরামতের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে। গ্রাহকরা এই আধুনিক সার্ভিস সেন্টারগুলোতে সরাসরি তাদের ডিভাইসের মেরামত প্রক্রিয়া দেখতে পারেন। এছাড়াও মানসিক স্বস্তি পেতে তারা মেরামতের ভিডিও রেকর্ডিংয়ের জন্যও অনুরোধ করতে পারেন।
অপো’র আফটার-সেলস্‌ সার্ভিস ৯৯ শতাংশেরও বেশি নেট প্রমোটার স্কোর (এনপিএস) অর্জন করেছে। এটি অপো’র সেবার প্রতি গ্রাহকদের সন্তুষ্টির প্রতিফলন। অপো সার্ভিস সেন্টারে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করা হয়, যাতে সেবার গুণগত মান উন্নত করার পাশাপাশি তাদের পরামর্শ বাস্তবায়ন করা যায়। এছাড়া অপো সব ধরনের আফটার-সেলস্‌ সার্ভিস এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ করে থাকে। এই মানদণ্ড পূরণে প্রতিষ্ঠানটি ৯৮ শতাংশেরও বেশি পারফরমেন্স রেট নিশ্চিত করেছে, যা গ্রাহকদেরকে দ্রুত সময়ে উন্নত সেবার পাওয়ার নিশ্চয়তা দেয়।

অপো গ্রাহকদের সুবিধার উপরও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। গ্রাহকরা রিজার্ভেশন সেবার মাধ্যমে ডিভাইস মেরামতের জন্য সুবিধাজনক অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, যাতে তাদের অপেক্ষার সময় কমে আসে । এছাড়াও, অপো’র একটি সেলফ-সার্ভিস ওয়েবসাইট রয়েছে। এখানে গ্রাহকদের জন্য পণ্য, মূল্য ও সেবা যাচাই করার মতো প্রয়োজনীয় তথ্য রয়েছে। ওয়েবসাইটটিতে এফএকিউ-এর জন্যও আলাদা সেকশন রয়েছে।

 

অপো প্রতিনিয়ত আফটার-সেলস্‌ সার্ভিস উন্নত করার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ ও তাদের অধিকার সুরক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “দীপ্ত টিভি’র এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই পুরস্কার গ্রাহক সুরক্ষার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। একই সাথে এটি প্রমাণ করে যে, আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা, সুরক্ষা ও সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি তাদের অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ”।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com