1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : “পতিত” আওয়ামী স্বৈরাচারের দোসররা দূর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বাংলাদেশে উন্নয়ন এর নামে দূর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা দূর্নীতি করে নিজেদের পরিবার পরিজন এর নামে কানাডার বেগম পাড়া,দুবাই, আমেরিকা,সিঙ্গাপুর,মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অট্টালিকা তৈরি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবী “ট” ব্লক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন পূর্ব এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনও জনগণের কাছে যায়নি;তারা কখনও এদেশের জনগণের পাশে ছিল না। কারন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।

কিভাবে এদেশের মানুষের উন্নয়ন করা যায়-সেই লক্ষ নিয়েই বিএনপি সর্বদা কাজ করে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল,বিএনপি জনগণের কথা চিন্তা করে বলেই দেশের যেকোন ক্লান্তি লগ্ন ও মহামারীর সময়ে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবসময় এদেশের সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়েছে।মানুষের পাশে থেকে কাজ করেছে।

পল্লবীর ট ব্লক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড,১১ নম্বর বাসস্ট্যান্ড,পূরবী সিনেমা হলের সামনে,কালশীর মোড় এলাকার প্রধান সড়কে শীতে কষ্ট করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষরেরা আনন্দ উল্লাস করেন।

বিএনপি ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির,আব্দুর রহমান,পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম,ছাত্রদল রুপনগর থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com