1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সীতাকুণ্ডে জামায়াত নেতার পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

মে:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা দাবি করে না পেয়ে জামায়াতে ইসলামীর এক নেতার পায়ের রগ কেটে হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। রোববার (২২ ডিসেম্বর) গভীর রাতে সীতাকুণ্ড পৌরসভার ডেপারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আবুল কালাম জানান, তার পৌরসভায় একটি মুরগি ফার্ম আছে। সেখানে রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় মো. জাফর নামে স্থানীয় এক ব্যক্তি ও কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে। প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তার ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

এ বিষয়ে অভিযুক্ত জাফরের মন্তব্য জানতে তার ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের জানান, আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুহাম্মদ মজিবুর রহমান বলেন, তিনি ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com