1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বর্তমান অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর : ভূমি সিনিয়র সচিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ভূমি নাগরিক সেবা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তাবায়ন করছে। তিনি মাঠপর্যায়ের সকল ভূমি কর্মকর্তা-কর্মচারীদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ভূমি সিনিয়র সচিব আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস সমূহ ও মহানগর রাজস্ব সার্কেলের চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। এ সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ অন্যান্য কর্মকর্তাগণ যোগদান করেন।

সভায় ঢাকা মহানগর রাজস্ব সার্কেল ও ঢাকা জেলার উপজেলা ভূমি অফিস সমূহের অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম মাঠপর্যায়ের সমস্যাবলী তুলে ধরেন। তারা ভূমি নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। এসময় ভূমি সচিব সমস্যাবলী সমাধানে তাৎক্ষণিক ভাবে কতিপয় নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com