1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচন কমিশন ভবনে অগ্নি সচেতনতা বৃদ্ধিতে মহড়া করেছে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১-৩০ ঘটিকায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কর্মকর্তাদের উপস্থিতিতে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণে করণীয় ও প্রাথমিক চিকিৎসা-উদ্ধার বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকার সহকারি পরিচালক জনাব মোঃ আনোয়ারুল হক।
এরপর নির্বাচন কমিশন ভবনের সামনে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় নির্বাচন কমিশন ভবনে কৃত্রিম অগ্নিকান্ড পরিস্থিতি তৈরি করা হয়। ফায়ার সার্ভিসের বিশেষায়িত গাড়ি টার্ন টেবল লেডারের সাহায্যে আটকে পরা লোক উদ্ধার, অগ্নিনির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা প্রদান কার্যক্রম প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিনির্বাপণ ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতিও প্রদর্শন করা হয়।
মহড়া শেষে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “এ মহড়া শুধু সচেতন করছে তা নয়, আমাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহযোগিতা করবে।” তিনি এ প্রশিক্ষণ ও মহড়ায় লব্ধ অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সচেতনতা বাড়াবে বলে প্রত্যাশা করেন। খবর মিডিয়া সেল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com