1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ রা জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাজা

বর্তমান ও সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের পৃথক দুটি টিম এ প্রীতি ফুটবল ম্যাচে প্রতিযোগীতা করেন। এ প্রীতি ফুটবল ম্যাচে সাবেক ছাত্রদলের নেতাদের টিম বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের টিমকে পরাজিত করে।

পরে উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ে পরিচালনায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলেন যুগ্ন আহবায়ক সেলিম মিয়া,মাহাফুজ সরকার,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া,সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ,পৌর ছাত্রদলের আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল, এছাড়াও ছাত্রদল এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com