1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে এক ইসলামী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তিনি বলেন, কিছু স্বার্থপর মানুষ নিজেদের দূরভিসন্ধি পূরণ করার চেষ্টা চালাচ্ছে। দেশের ভেতর ও বাইরের কিছু অপশক্তি মিথ্যা খবর তৈরি করে বিভিন্ন রকমের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেনো আমরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে বসবাস করে যাব।

সম্মেলনে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com