1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি।

তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন জিয়াউর রহমান। দেশের উন্নয়ন ও জনকল্যাণই ছিল তার লক্ষ্য।

শনিবার (৪ জানুযারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালী মৌচাক হয়ে সৌদি বাংলা মার্কেটের সামনে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে শহীদ জিয়াউর রহমানের আদর্শে আগামীদিনে সবাইকে রাজনীতি করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলামের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা এনএইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহম্মেদ মুন্না, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা আনোয়ার হোসেন, ফতুল্লা থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ইঞ্জি. আবু সাঈদ, আনোয়ার হোসেন আনু, সাদিকুর রহমান নোপেল, সদস্য রুমা খাতুন, আল-আমিন ও আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com