1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রেস কাউন্সিল বাতিল করে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে রাঙামাটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সাংবাদিক কামাল আহমেদ বলেন, প্রেস কাউন্সিল অকর্যকর প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এ প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এ প্রতিষ্ঠান সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ না করে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এখন সময় এসেছে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার।

তিনি আজ মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গণমাধ্যম সংস্কার বিষয়ে তিন পার্বত্য জেলার সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, সাংবাদিক হয়রানি বন্ধ করতে আইন সংস্কারে কমিশন সরকারকে সুপারিশ করবে। ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানি মামলায় কোন সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সে উদ্যোগ নিতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কমিশন সদস্য গীতি আরা নাসরিন, মোস্তফা সবুজ ও ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com