1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পশুর হাটের সিডিউল জমা নিয়ে কোম্পানীগঞ্জে সংঘর্ষ, আহত ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১০২৬ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : কোরবানির পশুর হাটের ইজারার সিডিউল জমা দেয়াকে কেন্দ্র করে মেয়র কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের অনুসারীরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    জানা গেছে, বাদল অনুসারী রামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কক্সবাজারের ব্যবসায়ী মো. মিলন প্রকাশ মিলন বক্স (৩৫) ও সাহাদাত (৩৫) সিডিউল জমা দিতে গেলে মেয়র কাদের মির্জা অনুসারীরা তার ওপর হামলা করে। এ সময় মিলনের মাথা ফেটে যায়।

    একই সময় সংঘর্ষে মুছাপুর ইউনিয়নের মেয়র কাদের অনুসারী মো. আলী প্রকাশ মাস্টার (৩৫) আহত হন। তাকে বাদল অনুসারী মনে করে মেয়র কাদের মির্জা অনুসারীরাই আহত করেছেন বলে জানা যায়।

    একই দিন সকালে উপজেলার চরএলাহী থেকে আসা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিটন (২৩) ও রিয়াজ উদ্দিন (২৪) পশুর হাট ডাকের সিডিউল জমা দিতে আসলে তাদেরও পিটিয়ে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    কোরবানির পশুর হাটের সিডিউল জমাকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, উপজেলা পরিষদ চত্বরে আহত মিলনকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেয়ার জন্য নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com