1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি :  মাস্টার বিল্ডার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। “পরিবেশবান্ধব,স্বপ্নিল আবাসন” এ উপলব্দিকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে নির্মান ও আবাসন শিল্পে দীর্ঘ পথপরিক্রমায় আজ ২৯ বছরে পর্দাপণ করলো – মাস্টার বিল্ডার লিমিটেড। রাজধানী ঢাকা শহরে মধ্যবিওদের জন্য সাধ্যর মধ্যে নিরাপদ আবাসনের স্বপ্নপূরণ করে তাদের মনে স্থান করে নিয়েছে।

মাস্টার বিল্ডার লিমিটেডের সকল প্রজেক্টে দেশের সেরা স্থপতি ও ডিজাইনার দ্বারা প্ল্যান ও ডিজাইন করা হয়। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীর এবং তত্ত্বাবধায়ক টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নির্মাণ কাজে মানসম্মত নির্মাণ  সামগ্রী ব্যবহার, চুক্তিবদ্ধ সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ ও হস্তান্তর এবং গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের মার্ধ্যমে মাস্টার বিল্ডার লিমিটেড ইতিমধ্যে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। মাস্টার বিল্ডার লিমিটেড ১০০০ টির বেশী ফ্ল্যাট হস্তান্তর করেছে।

আজ শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ  ক্লাব ঢাকাতে জাঁকজমকভাবে উদযাপিত হলো মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অব:)। অনুষ্ঠানে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা, শুভাকাঙ্খী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সারা দিনব্যাপি খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত শিল্পী ফরিদা পারভীন লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাস্টার বিল্ডার লিমিটেডের পরিচালক নাদিরা খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com