1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সমাজের সকলে এগিয়ে আসতে হবে : মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে
বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে ৭ হাজার ৩০০ কোটি টাকার সমান। এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। আমাদের দেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না। তবে সীমান্ত এলাকা এবং সমুদ্রপথ দিয়ে পাশের দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট-বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।”
বিশেষ অতিথিদের বক্তব্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে.এম গোলাম মোর্শেদ খান,অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ),চট্টগ্রাম জেলা।রুনু মজুমদার, অধ্যক্ষ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।
মো. শহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি), ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রেজওয়ান উস্ সালেহীন, সহকারী অধ্যাপক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
লায়ন এম এ মুছা বাবলু সভাপতি, মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতি,মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com