1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বীরগঞ্জে স্বচ্ছ নিয়োগ এর মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ১নং শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজার সংলগ্ন মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মুরারীপুর মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এর আয়োজনে মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অস্থিতিশীল করার জন্য মাদ্রাসার সুপার নূর মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এবং স্বচ্ছ নিয়োগ কে অসচ্ছ হিসেবে দেখানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মুরারীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নরেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়িমদ্দীন, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মুরারীপুর গ্রামের কাদের মিয়া, আমজাদ আলী, গাওসুল আজম সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যাক্তি মুরারীপুর দাখিল মাদ্রাসার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা এলাকার কিছু বখাটে ছেলে-মেয়েদেরকে ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষকরা জাতির মেরুদন্ড। তাদের এভাবে অসম্মান করা হচ্ছে আমরা সেটি মানতে পারছি না।
এবিষয়ে মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ বলেন, নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষায় মোট ২১জন অংশগ্রহন করেন। এদের মধ্যে ৩জন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়। এদেরকে বিধিমোতাবেক নিয়োগ প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর মুঠোফোনে কথা বললে তিনি বলেন, মুরারীপুর দাখিল মাদ্রাসার নিয়োগটি যথাযথ প্রক্রিয়া ও বিধিমোতাবেক সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com