1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল : মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংলগ্ন কলেজ রোডে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রুবান হাসান রিয়াদ, মেজবাহুল হক, উম্মে জাহান অনন্যা, মোজাহিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় ভুগছে। এই বর্বরতা মেনে নেয়া হবে না। বক্তারা আরও অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেফতার ও বিচারে কালক্ষেপন করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তারা আরও বলেন, অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করতে বাধ্য হবে ঘোষনা দেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com