1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চোরা কারবারি সিন্ডিকেটের প্রধান আজগরসহ গ্রেফতার- ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া থানার আওতাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে চোরা কারবারির অন্যতম মুল হোতা আজগরসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন রাঁজাখালী সংলগ্ন ফাইভ স্টার গলিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে থানা পুলিশকে সোপর্দ করে। গ্রেফতার মো. আজগর (৩২) ও মো. ছোটন মিয়া চৌধুরী (২৮) বাকলিয়া থানাধীন রাজাখালী রোড চাক্তাই এলাকার মৃত হাজী মোজাহের মিয়ার ছেলে।
অভিযোগ রয়েছে, চাক্তাই-খাতুনগঞ্জে বিগত ১৫ বছর ত্রাসের রাজত্ব কায়েম করে আজগর-ছোটনের আপন ভাই ৩৫ নং বক্সিরহাট যুবলীগের সসস্ত্র ক্যাডার আলমগীর। আ’লীগ সরকার ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দখল-বেদখল ও চাঁদাবাজির রাজত্ব চালায় যুবলীগ ক্যাডার আলমগীর। ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আলমগীর আত্মগোপনে চলে যায়। এরপরই তার অপর একভাই বিএনপি নেতাদের আর্শিবাদ নিয়ে সেই রাজত্বের হাল ধরে তারই ছোটভাই আজগর ও মো. ছোটন মিয়া চৌধুরী। অভিযোগ রয়েছে, আজগরের শত কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে। এসব নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাড়াও অবৈধভাবে জমি দখল, কর্ণফুলী নদীতে চুরি হওয়া গম, তেল সহ, ফিশ ফিডের আড়ালে নিষিদ্ধ মিট বন ক্র‍য় বিক্র‍য়ের সাথে ও জড়িত এই আজগরের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com